Pro3

Thursday, 22 March 2018

৪০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে হুয়াওয়ে পি২০ প্রো!

৪০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে হুয়াওয়ে পি২০ প্রো!


৪০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে হুয়াওয়ে পি২০ প্রো
credit : The Verge




হুয়াওয়ে ফ্ল্যাগশিপ ফোন পি২০ প্রো-এর ঘোষণা আসবে আগামী সপ্তাহে। তিন ক্যামেরা বিশিষ্ট এ স্মার্টফোন নিয়ে ইতিমধ্যে আগ্রহ তৈরী হয়েছে যথেষ্ট। সম্প্রতি জানা গেছে এ তিন ক্যামেরা সম্পর্কে আরও বিস্তারিত। অবশ্য প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট 'দ্য ভার্জ' -এর এ দাবীর সত্যতা নিরুপণ করা সম্ভব হয়নি নিরপেক্ষ কোনো সূত্র থেকে।


প্রকাশিত খবরে বলা হয়েছে তিন লেন্সের ক্যামেরায় একটি হবে ৮ মেগাপিক্সেল টেলিফটো, একটি ২০ মেগাপিক্সেল সাদাকালো এবং মূল লেন্সটি হবে ৪০ মেগাপিক্সেল ক্ষমতার। উল্লেখ্য নকিয়া ইতিপূর্বে 'পিউরভিউ' সিরিজে ৪১ মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারজাত করেছে।



আগামী ২৭শে মার্চ হুয়াওয়ে ফ্ল্যাগশিপ ফোন পি২০ প্রো ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে।

Monday, 19 March 2018

প্রি-পেইড বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ নিয়ে এলো রবি

প্রি-পেইড বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ নিয়ে এলো রবি

ডিজিটাল প্রি-পেইড বিদ্যুৎ বিল পরিশোধের সেবা প্রদানের জন্য সম্প্রতি বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সাথে চুক্তি সই করেছে রবি। এ চুক্তির ফলে গ্রাহকরা সহজ ও সুবিধাজনক উপায়ে প্রি-পেইড বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

 বিপিডিবির কমার্শিয়াল জিএম কাউসার আলীর উপস্থিতিতে ঢাকার বিদ্যুৎ ভবনে রবি আজিয়াটা ও বিপিডিবির সাথে এ চুক্তি স্বাক্ষরিত হয়। রবির এম-মানি অ্যান্ড রেগুলেটরির ভাইস প্রেসিডেন্ট দেওয়ান নাজমুল হাসান এবং বিপিডিবির সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মানিক চন্দ্র ঘোষ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

ডিজিটাল প্রি-পেইড বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ নিয়ে এলো রবি


বিপিডিবির বিলিং সিস্টেমের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে রবির বিল পেমেন্ট প্লাটফর্ম ‘রবি ক্যাশ’। রবি ক্যাশের মাধ্যমে বিল পরিশোধ করার সাথে সাথে তা বিপিডিবির সিস্টেমে আপডেট হয়ে যাবে। রবি ওয়াক ইন সেন্টার (ডব্লিউআইসি), রবি ক্যাশ পয়েন্ট বা নিজস্ব মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহকরা বিল পরিশোধ করতে পারবেন। মোবাইল ফোনের মাধ্যমে বিল পরিশোধের ক্ষেত্রে প্রথমে গ্রাহকদের নিকটস্থ ডব্লিওআইসি বা রবি ক্যাশ পয়েন্ট থেকে ইলেকট্রনিক ফ্লোট (রবিক্যাশ) ক্যাশ ইন করতে হবে।

বিল পরিশোধের সাথে সাথে গ্রাহককে একটি নিশ্চিতকরণ এসএমএস পাঠানো হবে। বিল পরিশোধের ক্ষেত্রে রবির বিল পরিশোধ ব্যবস্থা বা রবি ক্যাশ পুরোপুরি নিরাপদ ও বিশ্বাসযোগ্য। বিদ্যুৎ বিল পরিশোধ ছাড়াও গ্রাহকরা রবি ক্যাশ এজেন্ট বা রবি ক্যাশ ব্যবহার করে নিজের মোবাইল ফোনের মাধ্যমে ট্রেনের টিকিটও কিনতে পারবেন।
[ বিজ্ঞপ্তি ]

Saturday, 17 March 2018

বিয়ে করলেন শ্রিয়া

বিয়ে করলেন শ্রিয়া

বিনোদন ডেস্ক
১৭ মার্চ ২০১৮, ১৫:২৬
শ্রিয়া সরন
গুঞ্জন শোনা যায়, ভারতীয় নায়িকা শ্রিয়া সরন চুপিচুপি বিয়ে করেছেন। বলিউড ও দক্ষিণী ছবির এই নায়িকার নামে চাউর হওয়া গুঞ্জন ওঠে গত ফেব্রুয়ারি মাসে। নায়িকা তখন এ খবরকে ফুঁ দিয়ে উড়িয়ে দেন। তবে এবার সত্যি বিয়ে হয়েছে তাঁর। গত সোমবার প্রেমিক আন্দ্রেই কোশশেভকে বিয়ে করেছেন শ্রিয়া। আন্দ্রেই কোশশেভ রুশ নাগরিক। দীর্ঘদিন ধরে শ্রিয়ার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক। 



একটি সূত্র ভারতের মিড ডে পত্রিকাকে জানায়, মুম্বাইয়ে লোখান্ডওয়ালায় নিজের অ্যাপার্টমেন্টে ঘরোয়া পরিবেশে আন্দ্রেই কোশশেভের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। বিয়ে হিন্দুধর্মমতে হয়েছে। শ্রিয়া বউ সেজেছেন গোলাপি রঙের জমকালো পোশাকে। এ আয়োজনে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও কাছের বন্ধুরা। আর বলিউড থেকে আমন্ত্রিত ছিলেন অভিনেতা মনোজ বাজপেয়ি। তিনি ও তাঁর স্ত্রী শাবানা মুম্বাইয়ে শ্রিয়ার প্রতিবেশী। বিয়ের আগের দিন বাড়িতে নিজের শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এক মিলনমেলার আয়োজন করেন শ্রিয়া-আন্দ্রেই দম্পতি। আন্দ্রেই রাশিয়ায় জাতীয় পর্যায়ের টেনিস খেলোয়াড়। এ ছাড়া মস্কোতে তাঁর রেস্তোরাঁ ব্যবসা আছে। দক্ষিণী নায়িকা শ্রিয়ার সঙ্গে তাঁর মন দেওয়া-নেওয়া কোন দেশে হয়েছে, তা এখনো জানা যায়নি।

শ্রিয়ার স্বামী আন্দ্রেই কোশশেভ
মজার ব্যাপার হলো, বিয়ে নিয়ে লুকোচুরি করা আরেক বলিউড ও দক্ষিণী নায়িকার প্রেমিকের সঙ্গে শ্রিয়ার স্বামীর নামের দারুণ মিল। ইলিয়ানা ডি’ক্রুজের অস্ট্রেলিয়ার প্রেমিকের নাম অ্যান্ড্রু নিবোন। তাঁরা অবশ্য নিজেদের প্রেম নিয়ে কোনো লুকোচুরি করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে হরহামেশা নিজেদের রোমান্টিক ছবি প্রকাশ করেন ইলিয়ানা। তবে বিয়ে করেছেন কি না, তা এখনো খোলাসা করেননি। এদিকে শ্রিয়া কখনোই আন্দ্রেই কোশশেভের সঙ্গে নিজের ঘনিষ্ঠ কোনো ছবি প্রকাশ করেননি। বিয়ে তো হয়েই গেছে, শুধু নায়িকার কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসা বাকি আছে।

শ্রিয়া সরন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত, মহেশ বাবু, প্রভাস, বিজয়সহ অনেক জনপ্রিয় তারকার সঙ্গে কাজ করেছেন। তাঁকে শেষ দেখা গেছে তেলেগু অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণর সঙ্গে ‘পয়সা উশুল’ ছবিতে। বলিউডে তিনি পরিচিতি পান এমরান হাশমির বিপরীতে ‘আওয়ারাপান’ ও অজয় দেবগনের সঙ্গে ‘দৃশ্যম’ ছবির মাধ্যমে। সামনে শ্রিয়া সরনকে দেখা যাবে নানা পাটেকরের সঙ্গে ‘তাড়কা’ ছবিতে। এই ছবির পরিচালক প্রকাশ রাজ। ডেকান ক্রনিকল

মোবাইল অ্যাপের মাধ্যমে অভিযোগ গ্রহণ শুরু বাংলাদেশ ব্যাংকে

মোবাইল অ্যাপের মাধ্যমে অভিযোগ গ্রহণ শুরু বাংলাদেশ ব্যাংকে


ব্যাংক সংক্রান্ত অভিযোগ গ্রহণের উদ্দেশ্যে "বাংলাদেশ ব্যাংক কমপ্লায়েন্টস" নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ অবমুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি) বিগত ২০১৬-১৭ অর্থবছরে ৩৫২১টি অভিযোগ গ্রহণ করেছে। এর মধ্যে টেলিফোনে ১৩৬২টি এবং লিখিতভাবে ২১৬৪টি অভিযোগ দাখিল করা হয়। প্রাপ্ত অভিযোগের প্রায় সবগুলোই নিষ্পত্তি করা হয়েছে।এ সময়ের অধিকাংশ অভিযোগ ছিল সাধারণ ব্যাংকিং সংক্রান্ত যা মোট অভিযোগের ৪০ দশমিক ৫৩ শতাংশ।



রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ.এন.এম. হামিদুল্লাহ কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর ফজলে কবীর এফআইসিএসডির কার্যক্রমের ওপর প্রণীত বার্ষিক প্রতিবেদন ২০১৬-২০১৭ এর মোড়ক উন্মোচন করেন। এ সময় এফআইসিএসডিতে অভিযোগ গ্রহণের জন্য ব্যাংকের আইটিওসিডি প্রস্তুতকৃত একটি মোবাইল অ্যাপও গভর্নর জনসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেন। এর ফলে এখন থেকে জনসাধারণ বিদ্যমান মাধ্যমের পাশাপাশি এ মোবাইল অ্যাপের মাধ্যমেও যে কোন বাংলাদেশী ব্যাংক সংশ্লিষ্ট অভিযোগ দাখিল করার সুবিধা পাবেন।




মোবাইল অ্যাপের মাধ্যমে অভিযোগ গ্রহণ শুরু বাংলাদেশ ব্যাংকে


প্রতিবেদনের তথ্যমতে, মোট অভিযোগের মধ্যে সাধারণ ব্যাংকিং সংক্রান্ত অভিযোগ ৪০ দশমিক ৫৩ শতাংশের বাইরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঋণ ও অগ্রিম সংক্রান্ত অভিযোগ ১৫ দশমিক ৮২ শতাংশ। তারপর রয়েছে ট্রেড বিল সংক্রান্ত অভিযোগ ১৫ দশমিক শুণ্য ২ শথাংশ; ডেবিট বা ক্রেডিট কার্ড সংক্রান্ত ৯ দশমিক ২৩ শতাংশ, মোবাইল ব্যাংকিং সংক্রান্ত ২ দশমিক ৪৭ শতাংশ,ব্যাংক গ্যারান্টি সংক্রান্ত ২ দশমিক ৩৯ শতাংশ,রেমিট্যান্স সংক্রান্ত ১ দশমিক ৮৫ শতাংশ এবং বিবিধ অভিযোগ ১২ দশমিক ৭০ শতাংশ।

Samsung GalaxyJ7 Pro Nokia 2


Samsung GalaxyJ7  Pro
Nokia 2
Software
os
Android N OS 7.1 
Android N OS 7.1.1
Hardware
Memory
RAM
3 GB
1 GB
ROM
64 GB
8 GB
expandable
256 GB
128 GB
Processor
CPU
1.6 GHz Cortex-A53
1.3 GHz Cortex-A7
GPU
Mali-T830MP2
Adreno 304
number of cores
8core
4core
soc
Exynos 7870 Octa
Qualcomm MSM8909v2 Snapdragon 212
Camera
primary
13 MP AF
8 MP
secondary
13 MP AF
5 MP
Design
dimension
152.4 x 74.7 x 7.9 mm
143.5 x 71.3 x 9.3 mm
display
Super AMOLED 1080 x 1920 pixels (~401 ppi pixel density)
LTPS IPS LCD 720 x 1280 pixels (~294 ppi density)
screen
5.5"
5"
weight
181 gm
Connectivity
USB
microUSB 2.0, USB On-The-Go
microUSB 2.0
bluetooth
4.1, A2DP, LE
4.1, A2DP, LE
wifi
802.11 a/b/g/n/ac, dual-band, WiFi Direct, hotspot
802.11 b/g/n, hotspot
Audio
radio
FM radio
FM radio with RDS
Others
sensors
Fingerprint (front-mounted), accelerometer, gyro, proximity, compass, GPS, A-GPS, GLONASS, BDS
Accelerometer, proximity, compass, GPS, A-GPS, GLONASS, BDS

Friday, 16 March 2018

শাকিবকে চান ঋতুপর্ণা

শাকিবকে চান ঋতুপর্ণা

বিনোদন প্রতিবেদক
১৬ মার্চ ২০১৮, ১৫:২১
শাকিব খান ও ঋতুপর্ণা সেনগুপ্ত
ভারতের বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত গত শতকের নব্বই দশক থেকে বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করছেন। এই দীর্ঘ সময়ে সহশিল্পী হিসেবে পেয়েছেন হুমায়ুন ফরীদি, মান্না, জসিম, ফেরদৌসসহ এ সময়ের আরিফিন শুভকে। কিন্তু শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তাঁর কোনো কাজ করা হয়নি। এই নায়িকার ইচ্ছা, শাকিব খানের সঙ্গে কাজ করবেন তিনি। প্রথম আলোর সঙ্গে আলাপে তেমনটাই জানালেন।

বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতায় এখন দারুণ জনপ্রিয় শাকিব খান। কলকাতার শীর্ষস্থানীয় কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খানকে নিয়ে ছবি নির্মাণের পরিকল্পনা করছে। সেখানে চিত্রপরিচালক এবং অভিনয়শিল্পীরাও শাকিবের ব্যাপারে বেশ আন্তরিক। তাঁদের বিভিন্ন সাক্ষাৎকার থেকে তা জানা গেছে।
ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘শাকিব খান একধরনের ছবি করছে। ভালোই হচ্ছে। পুরোপুরি বাণিজ্যিক। আমি চাই, শাকিব আরও ভালো করুক। কারণ, একটা দেশ থেকে আরেকটা দেশে গিয়ে সাফল্য পাওয়া চাট্টিখানি কথা নয়। এটা শাকিব তাঁর কাজ দিয়ে অর্জন করেছে। সবাইকে টেক্কা দিয়ে এ জায়গা অর্জন করা অনেক কষ্টের। কারণ, আমি নিজেও কলকাতার পাশাপাশি বাংলাদেশে কয়েকটি ছবিতে কাজ করেছি। ছবিগুলো দর্শক পছন্দ করেছে। সে কারণে আমি বুঝি, বাইরের দেশে জনপ্রিয়তা পাওয়া কতটা কষ্টের।’
দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করলেও শাকিব খানের সঙ্গে কাজ করা হয়নি ঋতুপর্ণার। বললেন, ‘ভেবে দেখলাম, একমাত্র শাকিবের সঙ্গে কাজ করা হয়নি। এর বাইরে সবার সঙ্গে অভিনয় করেছি। সামনে নিশ্চয় ভালো কোনো পরিচালক আমাদের নিয়ে ভাববেন। তখন কাজ করা হবে।’
শাকিব খান কলকাতায় এখন ‘ভাইজান এল রে’ নামে নতুন একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন শ্রাবন্তী।

৪০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে হুয়াওয়ে পি২০ প্রো!

৪০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে হুয়াওয়ে পি২০ প্রো! ৪০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে হুয়াওয়ে পি২০ প্রো credit : The Verge ...