Pro3

Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

Monday, 19 March 2018

প্রি-পেইড বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ নিয়ে এলো রবি

প্রি-পেইড বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ নিয়ে এলো রবি

ডিজিটাল প্রি-পেইড বিদ্যুৎ বিল পরিশোধের সেবা প্রদানের জন্য সম্প্রতি বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সাথে চুক্তি সই করেছে রবি। এ চুক্তির ফলে গ্রাহকরা সহজ ও সুবিধাজনক উপায়ে প্রি-পেইড বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

 বিপিডিবির কমার্শিয়াল জিএম কাউসার আলীর উপস্থিতিতে ঢাকার বিদ্যুৎ ভবনে রবি আজিয়াটা ও বিপিডিবির সাথে এ চুক্তি স্বাক্ষরিত হয়। রবির এম-মানি অ্যান্ড রেগুলেটরির ভাইস প্রেসিডেন্ট দেওয়ান নাজমুল হাসান এবং বিপিডিবির সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মানিক চন্দ্র ঘোষ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

ডিজিটাল প্রি-পেইড বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ নিয়ে এলো রবি


বিপিডিবির বিলিং সিস্টেমের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে রবির বিল পেমেন্ট প্লাটফর্ম ‘রবি ক্যাশ’। রবি ক্যাশের মাধ্যমে বিল পরিশোধ করার সাথে সাথে তা বিপিডিবির সিস্টেমে আপডেট হয়ে যাবে। রবি ওয়াক ইন সেন্টার (ডব্লিউআইসি), রবি ক্যাশ পয়েন্ট বা নিজস্ব মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহকরা বিল পরিশোধ করতে পারবেন। মোবাইল ফোনের মাধ্যমে বিল পরিশোধের ক্ষেত্রে প্রথমে গ্রাহকদের নিকটস্থ ডব্লিওআইসি বা রবি ক্যাশ পয়েন্ট থেকে ইলেকট্রনিক ফ্লোট (রবিক্যাশ) ক্যাশ ইন করতে হবে।

বিল পরিশোধের সাথে সাথে গ্রাহককে একটি নিশ্চিতকরণ এসএমএস পাঠানো হবে। বিল পরিশোধের ক্ষেত্রে রবির বিল পরিশোধ ব্যবস্থা বা রবি ক্যাশ পুরোপুরি নিরাপদ ও বিশ্বাসযোগ্য। বিদ্যুৎ বিল পরিশোধ ছাড়াও গ্রাহকরা রবি ক্যাশ এজেন্ট বা রবি ক্যাশ ব্যবহার করে নিজের মোবাইল ফোনের মাধ্যমে ট্রেনের টিকিটও কিনতে পারবেন।
[ বিজ্ঞপ্তি ]

Saturday, 17 March 2018

বিয়ে করলেন শ্রিয়া

বিয়ে করলেন শ্রিয়া

বিনোদন ডেস্ক
১৭ মার্চ ২০১৮, ১৫:২৬
শ্রিয়া সরন
গুঞ্জন শোনা যায়, ভারতীয় নায়িকা শ্রিয়া সরন চুপিচুপি বিয়ে করেছেন। বলিউড ও দক্ষিণী ছবির এই নায়িকার নামে চাউর হওয়া গুঞ্জন ওঠে গত ফেব্রুয়ারি মাসে। নায়িকা তখন এ খবরকে ফুঁ দিয়ে উড়িয়ে দেন। তবে এবার সত্যি বিয়ে হয়েছে তাঁর। গত সোমবার প্রেমিক আন্দ্রেই কোশশেভকে বিয়ে করেছেন শ্রিয়া। আন্দ্রেই কোশশেভ রুশ নাগরিক। দীর্ঘদিন ধরে শ্রিয়ার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক। 



একটি সূত্র ভারতের মিড ডে পত্রিকাকে জানায়, মুম্বাইয়ে লোখান্ডওয়ালায় নিজের অ্যাপার্টমেন্টে ঘরোয়া পরিবেশে আন্দ্রেই কোশশেভের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। বিয়ে হিন্দুধর্মমতে হয়েছে। শ্রিয়া বউ সেজেছেন গোলাপি রঙের জমকালো পোশাকে। এ আয়োজনে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও কাছের বন্ধুরা। আর বলিউড থেকে আমন্ত্রিত ছিলেন অভিনেতা মনোজ বাজপেয়ি। তিনি ও তাঁর স্ত্রী শাবানা মুম্বাইয়ে শ্রিয়ার প্রতিবেশী। বিয়ের আগের দিন বাড়িতে নিজের শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এক মিলনমেলার আয়োজন করেন শ্রিয়া-আন্দ্রেই দম্পতি। আন্দ্রেই রাশিয়ায় জাতীয় পর্যায়ের টেনিস খেলোয়াড়। এ ছাড়া মস্কোতে তাঁর রেস্তোরাঁ ব্যবসা আছে। দক্ষিণী নায়িকা শ্রিয়ার সঙ্গে তাঁর মন দেওয়া-নেওয়া কোন দেশে হয়েছে, তা এখনো জানা যায়নি।

শ্রিয়ার স্বামী আন্দ্রেই কোশশেভ
মজার ব্যাপার হলো, বিয়ে নিয়ে লুকোচুরি করা আরেক বলিউড ও দক্ষিণী নায়িকার প্রেমিকের সঙ্গে শ্রিয়ার স্বামীর নামের দারুণ মিল। ইলিয়ানা ডি’ক্রুজের অস্ট্রেলিয়ার প্রেমিকের নাম অ্যান্ড্রু নিবোন। তাঁরা অবশ্য নিজেদের প্রেম নিয়ে কোনো লুকোচুরি করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে হরহামেশা নিজেদের রোমান্টিক ছবি প্রকাশ করেন ইলিয়ানা। তবে বিয়ে করেছেন কি না, তা এখনো খোলাসা করেননি। এদিকে শ্রিয়া কখনোই আন্দ্রেই কোশশেভের সঙ্গে নিজের ঘনিষ্ঠ কোনো ছবি প্রকাশ করেননি। বিয়ে তো হয়েই গেছে, শুধু নায়িকার কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসা বাকি আছে।

শ্রিয়া সরন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত, মহেশ বাবু, প্রভাস, বিজয়সহ অনেক জনপ্রিয় তারকার সঙ্গে কাজ করেছেন। তাঁকে শেষ দেখা গেছে তেলেগু অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণর সঙ্গে ‘পয়সা উশুল’ ছবিতে। বলিউডে তিনি পরিচিতি পান এমরান হাশমির বিপরীতে ‘আওয়ারাপান’ ও অজয় দেবগনের সঙ্গে ‘দৃশ্যম’ ছবির মাধ্যমে। সামনে শ্রিয়া সরনকে দেখা যাবে নানা পাটেকরের সঙ্গে ‘তাড়কা’ ছবিতে। এই ছবির পরিচালক প্রকাশ রাজ। ডেকান ক্রনিকল

Friday, 16 March 2018

শাকিবকে চান ঋতুপর্ণা

শাকিবকে চান ঋতুপর্ণা

বিনোদন প্রতিবেদক
১৬ মার্চ ২০১৮, ১৫:২১
শাকিব খান ও ঋতুপর্ণা সেনগুপ্ত
ভারতের বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত গত শতকের নব্বই দশক থেকে বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করছেন। এই দীর্ঘ সময়ে সহশিল্পী হিসেবে পেয়েছেন হুমায়ুন ফরীদি, মান্না, জসিম, ফেরদৌসসহ এ সময়ের আরিফিন শুভকে। কিন্তু শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তাঁর কোনো কাজ করা হয়নি। এই নায়িকার ইচ্ছা, শাকিব খানের সঙ্গে কাজ করবেন তিনি। প্রথম আলোর সঙ্গে আলাপে তেমনটাই জানালেন।

বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতায় এখন দারুণ জনপ্রিয় শাকিব খান। কলকাতার শীর্ষস্থানীয় কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খানকে নিয়ে ছবি নির্মাণের পরিকল্পনা করছে। সেখানে চিত্রপরিচালক এবং অভিনয়শিল্পীরাও শাকিবের ব্যাপারে বেশ আন্তরিক। তাঁদের বিভিন্ন সাক্ষাৎকার থেকে তা জানা গেছে।
ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘শাকিব খান একধরনের ছবি করছে। ভালোই হচ্ছে। পুরোপুরি বাণিজ্যিক। আমি চাই, শাকিব আরও ভালো করুক। কারণ, একটা দেশ থেকে আরেকটা দেশে গিয়ে সাফল্য পাওয়া চাট্টিখানি কথা নয়। এটা শাকিব তাঁর কাজ দিয়ে অর্জন করেছে। সবাইকে টেক্কা দিয়ে এ জায়গা অর্জন করা অনেক কষ্টের। কারণ, আমি নিজেও কলকাতার পাশাপাশি বাংলাদেশে কয়েকটি ছবিতে কাজ করেছি। ছবিগুলো দর্শক পছন্দ করেছে। সে কারণে আমি বুঝি, বাইরের দেশে জনপ্রিয়তা পাওয়া কতটা কষ্টের।’
দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করলেও শাকিব খানের সঙ্গে কাজ করা হয়নি ঋতুপর্ণার। বললেন, ‘ভেবে দেখলাম, একমাত্র শাকিবের সঙ্গে কাজ করা হয়নি। এর বাইরে সবার সঙ্গে অভিনয় করেছি। সামনে নিশ্চয় ভালো কোনো পরিচালক আমাদের নিয়ে ভাববেন। তখন কাজ করা হবে।’
শাকিব খান কলকাতায় এখন ‘ভাইজান এল রে’ নামে নতুন একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন শ্রাবন্তী।

ধারবিহীন ওপো ফাইন্ড ৯ আসবে বছরের প্রথমার্ধে

ধারবিহীন ওপো ফাইন্ড ৯ আসবে বছরের প্রথমার্ধে

ধারবিহীন ওপো ফাইন্ড ৯ আসবে বছরের প্রথমার্ধে
ধারবিহীন ওপো ফাইন্ড ৯ আসবে বছরের প্রথমার্ধে
ধারবিহীন(bezel less) ডিসপ্লেযুক্ত ফোন বাজারজাত করতে যাচ্ছে ওপো। চলতি বছরের প্রথমার্ধে বাজারে আসার কথা থাকলেও এখন আরও নির্দিষ্ট করে আগামী মার্চ মাসেই ফোনটি অবমুক্তির সম্ভবনা দেখা যাচ্ছে। ওপো সাম্প্রতিক সময়ের অন্যতম দ্রুত বর্ধণশীল স্মার্টফোন কোম্পানি হিসেবে বাংলাদেশে যথেষ্ট সাড়া জাগাতে সক্ষম হয়েছে তরুণদের মাঝে। 

চীন থেকে প্রকাশিত রটনার সূত্রে জানা যায়, সাড়ে পাঁচ ইঞ্চি এই ফোনে থাকছে টুকে (qhd) ডিসপ্লে, ২১ মেগাপিক্সেল ক্যামেরা, ৪১০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী। ৬ গিগাবাইট র্‌যাম, ১২৮ গিগাবাইট রমের ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন মাদারবোর্ড।


এমএনপি সেবা চালু করতে মোবাইল অপারেটরদের গড়িমসি

এমএনপি সেবা চালু করতে মোবাইল অপারেটরদের গড়িমসি

এমএনপি সেবা চালু করতে গড়িমসি মোবাইল অপারেটরদের



নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের সুযোগ (মোবাইল নাম্বার পোর্টেবিলিটি) বা এমএনপি সেবা চালু করতে আরো দুই মাস সময় চেয়েছে অপারেটররা। অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) বিটিআরসি’র কাছে দুই মাস সময় চেয়ে আবেদন করেছে। কিন্তু তাদেরকে এতোদিন সময় দেয়া যাবে না বলে জানিয়েছে বিটিআরসি। কিন্তু এখনো কিছু কারিগরি বিষয় সম্পন্ন হতে বাকি থাকায় এ সেবাটি পেতে গ্রাহকদের আরো অন্তত কিছুদিন অপেক্ষা করতে হবে।

বাসস-এর সঙ্গে আলাপকালে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহহান মাহমুদ বলেন, এমএনপি সেবা বিলম্বিত করার কোনো সুযোগ নেই। মোবাইল ফোন গ্রাহকরা শীঘ্রই এ সেবা উপভোগ করতে পারবেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সঠিক পথে রয়েছি। এমএনপি সেবা ঠিক সময়েই চালু হবে।’ কর্মকর্তারা জানান, অপারেটররা এমএনপি সেবা চালু করা প্রসঙ্গে ৫০ থেকে ৬০টি বিষয়ের অবতারণা করেন, যার অধিকাংশই ইতোমধ্যে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। এবং প্রক্রিয়াটি চলমান রয়েছে। বিটিআরসি ও মোবাইল ফোন অপারেটরস (এমএনও) ও এমএনপি অপারেটর প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি কমিটি ইতোমধ্যে এমএনটি সেবা বাস্তবায়নে বিভিন্ন কারিগরি বিষয় সম্পন্ন করতে চারবার বৈঠক করেছে।

গত ৩০ নভেম্বর ইনফোজিলিয়ন বিডি-টেলিটেক কনসোর্টিয়াম লিমিটেডকে এমএনপি লাইসেন্স দেয়া হয়। তাদের ১৮০ দিনের মধ্যে সেবাটি চালুর জন্য সময় বেধে দেয় বিটিআরসি। বিটিআরসি’র দেয়া এই শর্তে মার্চেই এমএনপি সেবা চালুর ঘোষণা দিয়েছিলো ইনফোজিলিয়ন বিডি-টেলিটেক। সে অনুযায়ী সব প্রস্তুতিও নিয়েছে কোম্পানিটি। ইনফোজিলিয়নের ব্যবস্থাপনা পরিচালক মাবরুর হোসাইন জানান, আগামী ২-৪ সপ্তাহের মধ্যেই মধ্যেই এমএনপি সেবা দেয়ার জন্য পুরোপুরো তৈরি হয়ে যাবে প্রতিষ্ঠানটি। তিনি বলেন, আগস্টের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে আমরা পুরোপুরি প্রস্তুত হতে পারবো। তবে এ ক্ষেত্রে আমাদের অপারেটরদের সহায়তা লাগবে।’ 

Thursday, 15 March 2018

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অবাঞ্ছিত স্পর্শ, নায়ককে কষিয়ে চড় রাধিকার

অনলাইন ডেস্ক
১৫ মার্চ ২০১৮, ২৩:৫০
রাধিকা আপ্তে
অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই সব সময় আলোচনা-সমালোচনা। কিছুদিন আগে ছোট পোশাকে সমুদ্র সৈকতে হেঁটে সবার নজরে পড়েন। হরহামেশাই আলোচনায় থাকা বলিউডের এ অভিনেত্রী শুটিং সেটে নায়ককে কষিয়ে চড় মেরেছিলেন। সম্প্রতি আরেক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার এক টকশো’তে এমনটাই জানালেন তিনি। কারণ তার শরীরের হাত দিয়েছিলেন ওই অভিনেতা।

এনডিটিভির খবরে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে ‘প্যাডম্যান’ তারকা রাধিকা আপ্তে একটি তামিল সিনেমায় অভিনয় করতে গিয়ে সহ অভিনেতার কাছ অশ্লীল ব্যবহার পেয়েছেন। শুটিংয়ের শুরুর সময় ওই নামী অভিনেতা নাকি আচমকাই তাঁর ঘনিষ্ঠ হতে চাচ্ছিলেন। ওই সময় বিনা অনুমতিতে ওই অভিনেতা রাধিকার পায়ের পাতা স্পর্শ করতে শুরু করেন। রাধিকার অভিযোগ, অনুমতি ছাড়াই ওই অভিনেতা বারবার তাঁকে স্পর্শ করতে শুরু করেন। উপায় না দেখে উপস্থিত সবার সমানে ওই জনপ্রিয় অভিনেতাকে কষিয়ে চড় মারেন ‘অন্তহীন’ ও ‘অহল্যা’ তারকা রাধিকা। এ কাণ্ডে থতমত হয়ে যান সেই দক্ষিণী অভিনেতা। শুটিংয়ের প্রথম দিনই এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলে সম্প্রতি একটি টক শো মন্তব্য করেন রাধিকা আপ্তে।
ওই টক শোয়ে রাধিকার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। সেখানে রাধিকা বলেন, ‘সেদিনই ছিল একটি সিনেমার প্রথম দিনের শুটিং। বিখ্যাত দক্ষিণী অভিনেতা আমার পায়ে সুড়সুড়ি দিতে শুরু করে। আমি তাকে আগে চিনতামও না। হঠাৎ তার এ রকম আচরণে তাজ্জব বনে গিয়েছিলাম। প্রচণ্ড বিরক্ত হয়ে সপাটে চড় মেরেছি।’ এটা করে কোনো অন্যায় করেননি বলে মনে করেন তিনি।
তবে দক্ষিণের ওই অভিনেতার নাম কি তা জানা যায়নি।
অভদ্রতার জন্য সেদিন ওই অভিনেতাকে চড় মারায় কোনো ভুল কাজ করেননি বলে মনে করেন সাহসী এবং স্পষ্টবক্তা সিহেবে পরিচিত রাধিকা। ভবিষ্যতে অন্য কোনো নারীর সঙ্গে এমন ব্যবহার করতে গেলে ওই অভিনেতা দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবেন বলেও মন্তব্য করেন ‘পার্চড’ অভিনেত্রী।

Tuesday, 13 March 2018

বাংলালিংক ও সিম্ফনি নিয়ে এসেছে রোর ভি৭৮

বাংলালিংক ও সিম্ফনি নিয়ে এসেছে রোর ভি৭৮


বাংলালিংক ও সিম্ফনি নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যের “সিম্ফনি রোর ভি৭৮” মাত্র ৫,৫৯০ টাকায়। ঢাকার গুলশান ১-এ অবস্থিত বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগারস্ ডেন–এ সম্প্রতি স্মার্টফোনটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার মাইক মিশেল, হেড অফ ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন, ও এডিসন গ্রুপের বিজনেস অপারেশন গ্রুপের সিনিয়র ডিরেক্টর মো. মাকসুদুর রহমান।


সিম্ফনি রোর ভি৭৮:
- ৪.৯৫’’ ফুল ভিশন ডিসপ্লে
- অ্যার্ন্ড্রয়েড নোগাট ৭.০
- ১.৩ গিগা হার্জ কোয়াড কোর প্রসেসর
- ৫ + ৫ মেগা পিক্সেল ক্যামেরা
- ১ জিবি র‍্যাম, ৮ জিবি রম
- ২০০০ এমএএইচ ব্যাটারি




বাংলালিংক ও সিম্ফনি নিয়ে এসেছে সিম্ফনি রোর ভি৭৮


স্মার্টফোনটি ক্রয়ের পর প্রতি মাসে ৩ জিবি ফ্রি ইন্টারনেট ডেটা ও ১০০ মিনিট ফ্রি টক টাইম (৩ মাসের জন্য) উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এছাড়াও গ্রাহকরা তিন মাসে ৩০ বার ১.৫ জিবি ডেটা কিনে ১০০% বোনাস পাওয়ার মাধ্যমে ৪৫ জিবি পর্যন্ত ইন্টারনেট উপভোগ করতে পারেন। দেশের সকল বাংলালিংক স্টোর, বাংলালিংক ই-স্টোর এবং বাংলালিংকের ডিস্ট্রিবিউশন চ্যানেলে পাওয়া যাবে অফারটি। 
বিস্তারিত https://www.banglalink.net/en/eshop

ফেসবুকে এখন কম সময় দিচ্ছে মানুষ

ফেসবুকে এখন কম সময় দিচ্ছে মানুষ

অনলাইন ডেস্ক
১২ মার্চ ২০১৮, ১৩:১৬
ফেসবুক
ফেসবুক কি মানুষের আকর্ষণ ধরে রাখতে পারছে না? অন্তত সাম্প্রতিক পরিস্থিতি তা-ই বলছে। কয়েক মাস আগে থেকেই ফেসবুকের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এ প্ল্যাটফর্মে মানুষের সময় না দেওয়ার বিষয়টি। মানুষ এখন সত্যিই ফেসবুকে সময় দিচ্ছে কম। বিখ্যাত জরিপকারী প্রতিষ্ঠান নিয়েলসেনের করা সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

গত বছরের নভেম্বরে নিয়েলসেনের তথ্য বিশ্লেষণ করেছে সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান পিভোটাল। ওই তথ্য অনুযায়ী, ফেসবুকে মোট কাটানো সময়ের ৪ শতাংশ কমে গেছে। ডিসেম্বর মাসে ফেসবুকের অবস্থা আরও খারাপ হয়েছে। ওই সময় ফেসবুকের মূল প্ল্যাটফর্মে মোট কাটানো সময়ের ১৮ শতাংশ কমতে দেখা গেছে। এটি আগের মাসের চেয়ে ব্যাপক পরিবর্তন। পিভোটালের তথ্য অনুযায়ী, প্রত্যেক ব্যক্তির ফেসবুকে সময় দেওয়ার হার ২৪ শতাংশ কমে গেছে। ফেসবুকের মতো ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সক্রিয়তা কমিয়েছেন। প্রত্যেক ব্যক্তির ইনস্টাগ্রামে সময় কাটানোর হার ৯ শতাংশ কমেছে।
সব মিলিয়ে ফেসবুকের জন্য বিশাল এক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ফেসবুকে একদিকে মানুষ সময় যেমন কম দিচ্ছে, তেমনি এতে লাইক, কমেন্ট করছে কম। এর কারণ হতে পারে ফেসবুকের সাম্প্রতিক অ্যালগরিদম পরিবর্তন। ফেসবুকের নিউজফিডে পরিবর্তন এনেছে ফেসবুক। এতে খবর দেখানোর বদলে বেশি করে বন্ধু ও পরিবারের পোস্ট দেখানো হচ্ছে। অবশ্য ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এ ধরনের পরিবর্তনের কথা মেনে নিতে বলেছিলেন। তবে ফেসবুকের প্রতি মানুষ যে আকর্ষণ হারাচ্ছে, এ সংখ্যাগুলো তারই প্রমাণ।
এ ধারা অব্যাহত থাকলে ফেসবুক-গুগল থেকে মানুষের আগ্রহ অন্যদিকে যেতে দেখা যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফেসবুকের জায়গা কে নেবে? তথ্যসূত্র: ফাস্টকোম্পানি।

Monday, 12 March 2018

উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৫০

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৫০ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স নেপালের সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে। তবে বার্তা সংস্থা এএফপি বলেছে, কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে।
যে পথে ইউএস বাংলার উড়োজাহাজটি ঢাকা থেকে কাঠমান্ডু যায়। ছবি: টুইটারের সৌজন্যে
নেপালের সেনাবাহিনীর মুখপাত্র গোকুল ভান্ডারি এএফপিকে বলেন, কাউকে জীবিত উদ্ধার করার আশা প্রায় শেষ হয়ে গেছে। কারণ উড়োজাহাজটি ভয়াবহভাবে পুড়ে গেছে।

কোনো বার্তা সংস্থাই তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি।
নেপালে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর নিহতদের লাশ উদ্ধার করে একটি স্থানে রাখা হয়েছে। তবে এই দুর্ঘটনায় কত জন মারা গেছেন তা কেউ নিশ্চিত করেননি। ছবি: নেপালের ইংরেজি দৈনিক মাই রিপাবলিকার সৌজন্যে।
এএফপি জানিয়েছে হতাহতদের উদ্ধারে কাজ চলছে। বিমানের ধ্বংসাবশেষ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। উড়োজাহাজে ৩২ জন আরোহী ঘটনাস্থলেই মারা যান। উড়োজাহাজটিতে ৬৭ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।

আজ সোমবার ঢাকা থেকে নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি উড়োজাহাজ কাঠমান্ডুতে বিধ্বস্ত হয়। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে কাঠমান্ডুর একজন সাংবাদিক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধারকাজে যোগ দেয় নেপালের সেনাবাহিনী। মাই রিপাবলিকার টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া ছবি
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ৭১ জন আরোহীর মধ্যে ৬৭ জন যাত্রী রয়েছেন। নেপাল সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Sunday, 11 March 2018

প্রথমবারের মতো চার্জযোগ্য প্রোটন ব্যাটারী পরীক্ষাগারে তৈরী করলেন গবেষকরা

প্রথমবারের মতো চার্জযোগ্য প্রোটন ব্যাটারী পরীক্ষাগারে তৈরী করলেন গবেষকরা


প্রথমবারের মতো চার্জযোগ্য প্রোটন-ব্যাটারী পরীক্ষাগারে তৈরী করলেন গবেষকরা
credit : RMIT




লিথিয়াম আয়ন ব্যাটারীর বিকল্প হিসেবে প্রোটন ব্যাটারী তৈরীতে সফল হয়েছেন অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। স‌হজলভ্য পানি ও কার্বন এই ব্যাটারীর মূল উপাদান, যা একই সাথে পরিবেশবান্ধব। পানির সংশ্লেষ ও বিশ্লেষণ হাইড্রোজেন সেলের মূল কার্যসূত্র। আর প্রোটন সেল এই কার্যসূত্রে গ্যাস নির্গমনের অসুবিধা অপসারণ এবং পুন:চার্জযোগ্যতা সুবিধা যুক্ত করতে সমর্থ হয়েছে। আর তাতেই লিথিয়াম আয়ন ব্যাটারীর বিকল্প হিসেবে জোরেশোরে উচ্চারিত হচ্ছে প্রোটন ব্যাটারীর নাম।প্রোটন ব্যাটারীর এই গবেষকদলের প্রধান প্রফেসর জন অ্যান্ড্রুস জানান, স‌হজলভ্য কার্বন এই ব্যাটারীর মূল উপাদান যা লিথিয়াম অপেক্ষা সস্তা ও পরিবেশবান্ধব। পরীক্ষাগারে প্রোটন ব্যাটারী একক ক্ষেত্রফলে বাণিজ্যিকভাবে ব্যব‌হৃত লিথিয়াম আয়ন ব্যাটারীর সমপরিমাণ শক্তি ধরে রাখতে সক্ষম হয়েছে।



প্রোটন ব্যাটারী মূলত পানির পর্যায়ক্রমিক সংশ্লেষণ ও বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে শক্তি সরবরাহ করে। ব্যাটারী চার্জকরণের সময় পানি বিশ্লিষ্ট হয়ে প্রোটন অণু কার্বন ইলেকট্রোডে গিয়ে জমা হয়। অন্যদিকে শক্তি সরবরাহের সময় কার্বন ইলেকট্রোডে প্রোটন ইলেকট্রন প্রদান করে আয়নিত অবস্থায় অক্সিজেন আয়নের সাথে বিক্রিয়া করে পুনরায় পানি উৎপাদন করে। 






পরীক্ষাগারে সফল হলেও প্রোটন ব্যাটারী বাণিজ্যিকভাবে প্রচলনের জন্য আরও পাঁচ থেকে দশ বছর প্রয়োজন হবে।

Saturday, 10 March 2018

মুশফিক বীরত্বে বাংলাদেশের অবিস্মরণীয়

মুশফিক বীরত্বে বাংলাদেশের অবিস্মরণীয় 

bdnews24

সিঙ্গেল নিয়ে দলকে জিতিয়ে দু হাত উঁচিয়ে হুংকার ছুঁড়লেন মুশফিকুর রহিম। প্রায় ৩০ হাজার দর্শকে ভরা গ্যালারি স্তব্ধ। সেই নীরবতায় মুশফিকের গর্জন আরও তীব্রভাবে ছড়িয়ে গেল চারপাশে। এ যেন হারের বলয় ভাঙার চিৎকার। দুঃসময়কে পাল্টা জবাব দেওয়ার চিৎকার। অসাধারণ এক জয়ের আনন্দ-চিৎকার। ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলে বাংলাদেশকে জেতালেন মুশফিক।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে রান তাড়ার ইতিহাস গড়ে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। শনিবার ছুটির দিনে প্রেমাদাসার বাদ্য-বাজনা আর উৎসব থামিয়ে বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে।
দুই দলের সবশেষ লড়াইয়ে মাত্র কদিন আগেই ২১০ রান তুলেছিল শ্রীলঙ্কা। এবার সেটিকে ছাড়িয়ে তারা তোলে ২১৫ রান। আগে কখনোই ১৬৪ রানের বেশি তাড়া করে জেতেনি বাংলাদেশ। সাম্প্রতিক দুঃসময়ও খুব বেশি আশার আলো দেখায়নি। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাওয়া দলের তো সামনে এগোনো ছাড়া উপায় নেই! অবিস্মরণীয় রান তাড়ায় বাংলাদেশ জিতল ২ বল বাকি রেখে।
বিস্ফোরক শুরুতে দলকে জয়ের বিশ্বাস জুগিয়েছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। বাকিটুকু মুশফিকের অনন্য ব্যাটিংয়ের গল্প। বীরোচিত ব্যাটিংয়ে দলকে জিতিয়ে রচনা করলেন নতুন এক অধ্যায়ের। শেষ কয়েক ওভার পায়ে ক্র্যাম্প নিয়ে খেলেছেন। খুঁড়িয়েছেন। কিন্তু এ দিনের মুশফিক যেন হার মানতে জানেন না!
বড় রান তাড়ার প্রথম শর্ত দারুণ শুরু। বাংলাদেশ শুরু থেকেই এগিয়েছে শ্রীলঙ্কার রানকে চ্যালেঞ্জ জানিয়ে। শ্রীলঙ্কা পঞ্চাশ স্পর্শ করে ৩.৫ ওভারে। বাংলাদেশের লাগে মাত্র দুই বল বেশি। পাওয়ার প্লে শেষ হতে হতে এগিয়ে যায় বাংলাদেশই। ৬ ওভারে শ্রীলঙ্কার রান ছিল ১ উইকেটে ৭০, বাংলাদেশের ১ উইকেটে ৭৪।
এগিয়ে থেকেই বাংলাদেশ পা রাখে তিন অঙ্কের সীমানায়। ৯.২ ওভারে আসে একশ, লঙ্কানদের শতরান ছিল ১০.২ ওভারে। দেড়শতেও বাংলাদেশ এগিয়েছিল এক ওভার। অতীতে কাছে গিয়ে পথ হারানোর গল্প অনেক আছে। এদিন শেষেও এগিয়ে বাংলাদেশই।
সম্ভবত ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কথা ভেবেই তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে পাঠানা হয় লিটন দাসকে। কারণ যেটিই থাকুক, কাজে লেগে যায় দারুণভাবে। দলকে বিশাল রান তাড়ার পথে এগিয়ে নেয় এই জুটি। স্কোরবোর্ডে দুজন এনে দেন কাঙ্ক্ষিত ভিত, ড্রেসিং রুমে ছড়িয়ে দেন আত্মবিশ্বাস, প্রতিপক্ষকে ফেলে দেন চাপে।
লিটন শুরুটায় একটু ছটফটে থাকলেও পরে খেলেছেন দারুণ সব শট। তিনি ছন্দে থাকলে যেমন খেলেন, যথারীতি ছিলেন তেমন স্টাইলিশ। যথারীতি ফ্লিক শটগুলো ছিল দৃ্ষ্টিনন্দন। তামিম চেনা চেহারায়।
৫ ছক্কায় ১৯ বলে ৪৩ করে লিটন আউট হন নুয়ান প্রদিপের স্লোয়ারে। ততক্ষণে রান হয়ে গেছে ৭৪। গত বছর এই মাঠেই সৌম্য ও ইমরুলের ৭১ রান ছাড়িয়ে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি।
দলকে একশতে নিয়ে গেয়ে আউট হন তামিম। ফিফটি পাননি তিনিও। ২৯ বলে ৪৭ বলে ফিরতি ক্যাচ দেন থিসারা পেরেরাকে। গত ১৩টি টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ স্কোর এটি।
তিনে নামা সৌম্যর শুরুটা ছিল নড়বড়ে। তবে উইকেট ছুঁড়ে আসেননি। আরেক পাশে মুশফিক শুরু থেকেই ছিলেন দুর্দান্ত। মাঝে-মধ্যে সৌম্য মেরেছেন বাউন্ডারি। বাংলাদেশ তাই পেয়ে যায় আরেকটি অর্ধশত রানের জুটি।
২২ বলে ২৪ করে সৌম্য ফিরেছেন। ১১ বলে ২০ রানের কার্যকর ইনিংস খেললেও কাজ শেষ করে আসতে পারেননি মাহমুদউল্লাহ। শেষের আগের ওভারে রান আউট সাব্বির। দলের ভরসা ছিল কেবল সেই মুশফিকই।
বেঙ্গালুরুর স্মৃতি উঁকি দিয়েছে অনেকের মনে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাতের মুঠো থেকে জয় ফেলে দিয়েছিলেন মুশফিক। এবার কোনো ভুলের পথে পা নয়। শেষের আগের ওভারে প্রদিপকে ছক্কা মেরে সমীকরণ নিয়েছেন ৬ বলে ৯ রানে।
শেষ ওভারের প্রথম বলে দুই, পরের বলে দারুণ বাউন্ডারি। পরের বলে আবার দুই। এরপর সিঙ্গেলে জয়। ক্যারিয়ার সেরা ইনিংসে ৩৫ বলে ৭৪ রানে অপরাজিত মুশফিক। সম্ভবত টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবসময়ের সেরা ইনিংস।
ম্যাচের প্রথম ভাগে এই দলই ছিল বিবর্ণ। আগর ম্যাচে বোলিং ভালো হলেও এদিন ছিল এলোমেলো, একদম ধারহীন।
তাসকিন আহমেদের করা প্রথম ওভারেই কুসল মেন্ডিসের ব্যাটে চার ও ছক্কা। দুটির একটিও অবশ্য মাঝ ব্যাটে নয়। তবে খুব দ্রুতই ব্যাটের মাঝ থেকে বল ছুটতে থাকে প্রেমাদাসার নানা প্রান্তে।
মুস্তাফিজের করা ইনিংসের দ্বিতীয় ওভার থেকে ১১। তৃতীয় ওভারে রুবেল হোসেন চার দিয়ে শুরু করেও দেন মাত্র ৬ রান। সেটি পুষিয়ে দিতেই যেন পরের ওভারে উদার হয়ে এগিয়ে আসেন তাসকিন। ওই ওভার থেকে আসে ২২।
২৭ বলে ৫৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মুস্তাফিজ। দারুণ কাটারে বোল্ড ১৯ বলে ২৬ রান করা গুনাথিলাকা।
সেটি ছিল কেবলই ক্ষনিকের স্বস্তি। হাওয়া আবারও বৈরি হয়ে ওঠে দুই কুসলের ঝড়ো ব্যাটিংয়ে।
স্পিন আক্রমণে আসার পর একটু ভাটার টান ছিল রানের স্রোতে। ৩ ওভারে রান আসে ১৬। তবে সেটি ছিল যেন ঝড়ের আগের শান্ত পরিস্থিতি। আবার উত্তাল হয়ে ওঠে দুজনের ব্যাট।
২৪ বলে কুসল মেন্ডিস স্পর্শ করেন ফিফটি। তার ক্যারিয়ারের তৃতীয়। তিনটিই বাংলাদেশের বিপক্ষে, টানা তিন ম্যাচে।
সপ্তম বোলার হিসেবে আক্রমণে এসে এই জুটি ভাঙেন মাহমুদউল্লাহ। শুরুটা যদিও ছিল বাজে। প্রথম বলটি ছিল শর্ট, মেন্ডিস ফেলেন গ্যালারিতে। পরের চার বলেই তুলে নেন দুই উইকেট।
৫ ছক্কায় ৩০ বলে ৫৭ করে আউট কুসল মেন্ডিস। ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া দাসুন শানাকা শূন্য। দুজনই ধরা মিড উইকেটে সাব্বিরের হাতে।
আরেকটি খরুচে বোলিংয়ের ম্যাচে তাসকিনকে সান্ত্বনার উইকেট উপহার দিয়ে যান দিনেশ চান্দিমাল। তাতে শ্রীলঙ্কার ক্ষতি খুব একটা হয়নি। কুসল পেরেরা ছিলেনই। শেষের দাবি দারুণভাবে মেটান উপুল থারাঙ্গাও।
৪৮ বলে ৭৪ রান করে পেরেরা আউট হন শেষ ওভারে। থারাঙ্গা অপরাজিত ১৫ বলে ৩২ রানে। শেষ ওভারে জিবন মেন্ডিসের ছক্কায় বাংলাদেশের বিপক্ষে নিজেদের আগের সর্বোচ্চ ছাড়িয়ে যায় শ্রীলঙ্কা।
সর্বোচ্চ ছিল সেটা এই মাঠেরও। কে জানত, ঘণ্টা দেড়েক পরই সেই স্কোর পড়ে যাবে পেছনে! নতুন ইতিহাস রচনা করেই যেন দুঃসময়ের ঘুরপাক থেকে বের হতে চেয়েছিল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ২১৪/৬ (গুনাথিলাকা ২৬, মেন্ডিস ৫৭, পেরেরা ৭৪, শানাকা ০, চান্দিমাল ২, থারাঙ্গা ৩২*, থিসারা ০, জিবন ৬*; তাসকিন ১/৪০, মুস্তাফিজ ৩/৪৮, রুবেল ০/৪৫, মিরাজ ০/৩১, নাজমুল ০/২০, সৌম্য ০/১১, মাহমুদউল্লাহ ২/১৫)
বাংলাদেশ: ১৯.৪ ওভারে ২১৫/৫ (তামিম ৪৭, লিটন ৪৩, সৌম্য ২৪, মুশফিক ৭২*, মাহমুদউল্লাহ ২০, সাব্বির ০, মিরাজ ০*; চামিরা ১/৪৪, দনঞ্জয়া ০/৩৬, প্রদিপ ২/৩৭, গুনাথিলাকা ০/২২, থিসারা ১/৩৬, অজন্তা ০/২৫, শানাকা ০/১২)
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মুশফিকুর রহিম

New post

My new blog

৪০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে হুয়াওয়ে পি২০ প্রো!

৪০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে হুয়াওয়ে পি২০ প্রো! ৪০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে হুয়াওয়ে পি২০ প্রো credit : The Verge ...